শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

ZILLA SMARONI GIRLS HIGH SCHOOL

জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৮৬ খ্রি.
নোটিশ
শিরোনাম : ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

তারিখ : 17-12-2025

এতদ্বারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সেশনে ৬ষ্ঠ শ্রেণিতে লটারীতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৭/১২/২০২৫ ইং হতে ২১/১২/২০২৫ ইং তারিখ পর্যন্ত (শুক্রবার,শনিবার ব্যতিত) ভর্তি কার্যক্রম সকাল ১১.০০ ঘটিকা হতে ৩.০০ ঘটিকা পর্যন্ত চলবে। ২২/১২/২০২৫ ইং হতে ২৪/১২/২০২৫ ইং তারিখ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে ১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি গ্রহন করা  হবে। ২৮/১২/২০২৫ ইং হতে ৩০/১২/২০২৫ ইং তারিখ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে ২য় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ পত্রাদিঃ-

১. পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি।

২.শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।

৩. পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪.প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি সমাপ্তির মূল প্রত্যয়ন পত্র।

বি.দ্রঃ নির্ধারিত সময়ে নির্ধারিত তালিকা হতে ভর্তি না হলে পরবর্তী সময়ে তাদের ভর্তি নেওয়া হবে না।

মানচিত্রে অবস্থান